২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা কেপিসিএলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 05:59 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

সব মিলে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করল কেপিসিএল।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, কেপিসিএলের শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ৩৫০ টাকা করে পাবেন।

এর আগে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে।

এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৮২ পয়সা; শেয়ার প্রতি নীট সম্পদ রয়েছে (এনএভি) ২৪ টাকা ৬২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।