সূচক পতনের ধারাতেই শেষ দিনের লেনদেন
সপ্তাহের চতুর্থদিন সূচক পতনের যে ধারা নিয়ে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছিলম তা শেষ পর্যন্ত ছিল।
বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৪ পয়েন্ট কমে চার হাজার ৬৫৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৫৯১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৫ শতাংশ কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমে ১৪ হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১ দশমিক ৬৬ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির।
