২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্জার পেইন্টসের শেয়ার প্রতি আয় ৬২.৫১ টাকা

২০১৬ হিসাব বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি আয় করেছে ৬২ টাকা ৫১ পয়সা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 06:34 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, গত বছর একই সময়ে বার্জার পেইন্টসের শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৪৫ টাকা ৩৫ পয়সা।

সর্বশেষ তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ১৩ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ১০ টাকা ৫৩ পয়সা ছিল।