৩৫% লভ্যাশ দেবে অ্যাকটিভ ফাইন
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাকটিভ ফাইনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, জুন, ২০১৬ পর্যস্ত ১৮ মাসের অর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৫১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ২৮ টাকা ৫২ পয়সা ।
২৪ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ৮ নভেম্বর।
