১৫% লভ্যাংশ দেবে আইটি কনসালটেন্টস
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি (আইটি) কনসালটেন্টস লিমিটেড শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে।
কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৬ জুন ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য বোনাস লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয় বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।
এর অর্থ হলো- বিনিয়োগকারীরা প্রতি ১০০টি শেয়ার বিপরীতে ১৫টি নতুন শেয়ার পাবেন।
প্রথম নয় মাসে ইপিএস হয়েছে ৯৩ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ১৯ টাকা ৩৭ পয়সা।
২৭ নভেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৮ নভেম্বর।
