১৫% লভ্যাংশ দেবে ফারইস্ট নিটিং
ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ সমাপ্ত হিসাব শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে।
এই ১৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ হিসেবে শেয়ারহোল্ডাররা।
এর অর্থ হলো- বিনিয়োগকারীরা প্রতি ১০০টি শেয়ারের বিপরীতে ১০ টি নতুন শেয়ার পাবেন এবং অভিহিত মূল্য ১০ টাকা ধরে প্রতি ১০০টি শেয়ারের জন্য নগদ ৫০ টাকা পাবেন।
জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৫০ পয়সা।
২৪ নভেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৭ নভেম্বর।
