দিন শেষ ঊর্ধ্বগতিতেই পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৫৭১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৫ দশমিক ১৫ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০ দশমিক ৩৫ শতাংশ বেশি।
হাতবদল হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।
