গ্লোবাল হেভি কেমিকেলসের পর্ষদ সভা ২৭ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিকেলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা হবে ২৭ অক্টোবর।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ওইদিন বিকেল ৩টায় এ সভায় জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
গ্লোবাল হেভি কেমিকেলস ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
