২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুলা মিয়া কটনের পর্ষদ সভা ২৩ অক্টোবর

বস্ত্র খাতের কোম্পানি দুলা মিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা হবে ২৩ অক্টোবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 08:46 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ওইদিন বিকাল সাড়ে ৩টায় ওই সভায় ৩০ জুন সমাপ্ত কোম্পানির হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সভা থেকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

দুলামিয়া কটন ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।