২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 05:16 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে নামে।

আগের দিনের চেয়ে লেনদেন ৫ দশমিক ৬০ শতাংশ কমে ডিএসইতে হাতবদল হয়েছে ৪৫৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার।

লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৯২ পয়েন্টে নেমেছে।

এই বাজারে লেনদেন যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৮ শতাংশ কমে ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সিএসইতে লেনদেনে থাকা ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩০ টির।