উত্তরা ব্যাংকের ইপিএস পৌনে ৩ টাকা
চলতি বছরের প্রথম নয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যংকের শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা।
আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য বেরিয়ে আসে।
সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৮৬ পয়সা।
