২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অকারণে বাড়ছে দ্য পেনিনসুলার দর

শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনের কারণ জানে না দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 04:06 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

২৫ সেপ্টেম্বর ১৫ টাকা ৪০ পয়সা থেকে পেনিনসুলার শেয়ারের দর টানা বেড়ে সর্বশেষ বৃহস্পতিবার ২০ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসই এর কারণ জানতে চেয়ে ১৩ অক্টোবর কোম্পানিকে নোটিস পাঠায়। জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।