সূচক, লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছিল।
ডিএসইতে হাতবদল হয়েছে ৪৮৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৬১ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৮৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে হাতবদল হয়েছে ৩১ কোটি ২১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৯ দশমিক ৮৩ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০০টি ও অপরিবর্তিত রয়েছে ৩১ টির।
