২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫% লভ্যাংশ দেবে এনভয় টেক্সটাইলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজম্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 02:57 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

২০১৬ সালের ৩০ জুন শেষ হওয়া ৯ মাসের জন্য ঘোষিত এ লভ্যাংশের মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ।

আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩২ পয়সা, এনএভি হয়েছে ৩৮ টাকা ৭৫ পয়সা।

১৫ ডিসেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৪ নভেম্বর।