সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে দিনে সূচক বেড়েছে।
বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৪০৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯ দশমিকক ০৭ শতাংশ কম।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৩৮ পয়েন্ট অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ২২ দশমিক ৭৮ শতাংশ কম।
হাতবদল হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৯৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
