২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 05:45 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে মূলধনের প্রয়োজন ও ব্যবসার প্রবৃদ্ধির জন্য ৮৪ মাসমেয়াদি বন্ডটি ছাড়া হবে।

কোম্পানিটি টায়ার-২ মূলধন শর্ত পূরণের জন্য অর্ধবার্ষিকীর আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে।

চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ে ব্যাংকটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সা। আর এনওসিএফএস হয়েছে ১২ টাকা ৯৯ পয়সা।