২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো ফার্মার ২০ শতাংশ লভ‌্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ২০ শতাংশ (১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিটির ১৮ মাসের (জানুয়ারি ২০১৫-জুন ২০১৬) ব্যবসায়িক ফলাফলের উপরে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭.৬৩ টাকা।

ঘোষিত মোট ২০ শতাংশ লভ্যাংশের মধ্যে ৫ শতাংশ নগদ চলতি বছরের ৬ মাসের (জানুয়ারি-জুন) জন্য ঘোষণা করা হয়েছে। আর বাকি ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ২০১৫ সালের জন্য ঘোষণা করা হয়েছিল।

২০১৬ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯.৭০ টাকা।

কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় সমূহ চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আগামী ১ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।