১৫ অক্টোবর উত্তরা ব্যাংকের পর্ষদ সভা
পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৫ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উত্তরা ব্যাংক ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
