সূচকের ঊর্ধ্বগতিতে শেষ দিনের লেনদেন
সপ্তাহের শেষ দিনের লেনদেনে সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট বেড়ে চার হাজার ৭২৪ পয়েন্ট হয়েছে।
হাতবদল হয়েছে ৪৮৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ২০ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টির।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৪ পয়েন্ট হয়েছে।
লেনদেনে থাকা ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯ টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।
