২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফার্জ সুরমা সিমেন্টের হিসাব বছর অপরিবর্তিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের হিসাব বছর আগের মতো জানুয়ারি-ডিসেম্বরই থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 03:45 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

অর্থ বিল ২০১৫ এর আলোকে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বাদে তালিকাভুক্ত সব কোম্পানিকে অভিন্ন হিসাব বছর (জুলাই-জুন) অনুসরণ করতে চলতি বছরের ২৭ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) একটি নির্দেশ দেয়।

কিন্তু নতুন হিসাব বছর অনুসরণের এই শর্তে বিপাকে পড়ে বহুজাতিক কোম্পানিগুলো। কারণ বিদেশে অবস্থিত এদের মূল কোম্পানির হিসাব বছর ভিন্ন। এর সঙ্গে সহযোগী কোম্পানির হিসাববছরের মিল না থাকলে মূল কোম্পানি তার সমন্বিত হিসাব তৈরি করতে পারবে না।

বহুজাতিক কোম্পানিগুলোর এই সমস্যার কথা বিবেচনা করে অভিন্ন হিসাব বছর অনুসরণের বাধ্যবাধকতা থেকে ফিরে এসেছে সরকার।