শেয়ার বিক্রিতে ইসলামিক ফিন্যান্সের পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা মো. শফিকুল ইসলাম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
শফিকুল ইসলামের কাছে কোম্পানির মোট ৭ লাখ ২৮ হাজার ৭১৫টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ১ লাখ শেয়ার বেচবেন তিনি।
এই উদ্যোক্তা আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন।
