২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেল্টা হাসপাতালের রোড শো

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে রোড শো আয়োজন করেছে ডেল্টা হসপিটাল লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহস্পতিবার সন্ধ‌্যায় ঢাকা রিজেন্সি হোটেলের সেলিব্রেশন হলে এই রোড শো হবে বলে

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৩০ জুন ২০১৬ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে বাজারে আসতে চায় কোম্পানিটি।

আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা ও শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪০ টাকা।

কোম্পানির এই রোড শোতে অংশ নেবে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ  পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানগুলো।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।