‘অকারণে’ বাড়ছে মিরাকল ইন্ডাস্ট্রিজের দর
কোনো কারণ ছাড়া বাড়ছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের ‘অস্বাভাবিক দর’ বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৯ সেপ্টেম্বর নোটিস পাঠায়। জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২২ সেপ্টেম্বর থেকে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২৯ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৩৭ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
শেয়ারটির এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।
