সূচক কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯১ পয়েন্টে হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২.০৬ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৬.৬৬ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭ টির, কমেছে ১০৯ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির দাম।
