৫ দিনে জিএসপির দর বেড়েছে ২৯%
কোনো কারণ ছাড়া বাড়ছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।
শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বিবেচনা করে কারণ জানতে চেয়ে শনিবার কোম্পানি কর্তৃপক্ষকে নোটিস পাঠায় ডিএসই।
এর জবাবে কোম্পানিটি বলেছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
