প্রথম দুই ঘণ্টায় সূচকে ঊর্ধ্বগতি
সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে প্রথম দুই ঘণ্টায় দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
মঙ্গলবার বেলা ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩৯ পয়েন্টে হয়েছে; হাতবদল হয়েছে ২৯৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার।
এ সময় ডিএসইতে লেনদেনে থাকা ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
এসময়ে সিএসইতে লেনদেনে থাকা ২০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৭০টি ও অপরিবর্তিত রয়েছে ৩১টির।
