২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফার কেমিক‌্যালের পর্ষদ সভা ২৫ সেপ্টেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 05:01 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ওই সভা থেকে লভ্যাংশের ঘোষণাও আসতে পারে।

ফার কেমিক্যাল ২০১৫ সালে ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।