২ লাখ শেয়ার বিক্রি করবেন ডেল্টা লাইফের উদ্যোক্তা
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা তাহমিনা আর চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, এই উদ্যোক্তা তার কাছে থাকা কোম্পানির ১৮ লাখ ৮৭ হাজার ৫০০ শেয়ারের মধ্যে থেকে দুই লাখ বিক্রি করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে তিনি শেয়ারগুলো বিক্রি করতে পারবেন।
