২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের ঊর্ধ্বগতি অব‌্যাহত

ঈদের ছুটির পর দেশের দুই পুঁজিবাজারে সূচকের যে ঊর্ধ্বগতি শুরু হয়েছিল, তা সপ্তাহের দ্বিতীয় দিনেও অব‌্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 04:41 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দুই পয়েন্ট বেড়ে চার হাজার ৬২৬ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে ৫৪০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭১.৫৬ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ছয় পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২১৮ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৩.৯০ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।