২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই ঘণ্টায় ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে প্রথম আড়াই ঘণ্টায় সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 01:51 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

সোমবার বেলা ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩০ পয়েন্টে উঠে।

এ সময়ে ৩০২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে ডিএসইতে।লেনদেনে থাকা ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত রয়েছে ৭১টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১২টা ৫২ মিনিট পর্যন্ত ১৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২২৫ পয়েন্টে উঠে।

সিএসইতে এসময়ে লেনদেন হয় ১৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার। লেনদেনে থাকা ২০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।