ভ্যানগার্ড এএমএল ফান্ডের আইপিওর আবেদন শুরু
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।
রোববার থেকে ২ অক্টোবর পর্যন্ত আবেদনের সঙ্গে চাঁদাও জমা নেওয়া হবে বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইটে জানানো হয়েছে।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের মার্কেট লট থাকবে ৫০০ ইউনিটের, যার প্রতিটির অভিহিত মূল্য ১০ টাকা।
বাকি ৯৫ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সংগ্রহ করা হবে।
আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে ৩৮ কোটি টাকার ইউনিট। ইউনিট সংখ্যা ৩ কোটি ৮০ লাখ, আর মার্কেট লট সংখ্যা ৭৬ হাজার।
অনিবাসী বাংলাদেশিদের জন্য আছে ৯৫ লাখ ইউনিট। সমসংখ্যক ইউনিট সংরক্ষিত আছে মিউচুয়াল ফান্ডগুলোর জন্য। অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকছে ৩ কোটি ৮০ লাখ ইউনিট।
এই ফান্ডের উদ্যোক্তা হিসেবে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড; পরিচালনায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
