ছুটির পর ঊর্ধ্বমুখী সূচক নিয়ে বাজার শুরু
কোরবানির ঈদের ছুটির পর সপ্তাহের প্রথম দিনের লেনদেনে প্রথম আড়াই ঘণ্টায় সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারেই।
রোববার বেলা ১২টা ৪২ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৯ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইতে এ সময় ১৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে থাকা ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১২টা ৩৮ মিনিট পর্যন্ত ২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৮৩ পয়েন্ট হয়েছে।
সিএসইতে এ সময় লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। লেনদেনে থাকা ১৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
