২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ ছুটির আগে ঊর্ধ্বগতি পুঁজিবাজারে

কোরবানির ঈদ সামনে রেখে টানা নয় দিনের বন্ধের আগে সূচকে ঊর্ধ্বগতি নিয়েই লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 05:15 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

পুরনো খবর:

দেড় ঘণ্টায় ঊর্ধ্বগতিতে সূচক

বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০১ পয়েন্টে হয়েছে।

হাতবদল হয়েছে ৪৮০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৮ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

এদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৫৪ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ২৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ২ দশমিক ৯১ শতাংশ বেশি।

হাতবদল হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪ টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩০ টির।