২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় ঘণ্টায় ঊর্ধ্বগতিতে সূচক

সপ্তাহের শেষ দিনের লেনদেনে প্রথম দেড় ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 12:49 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

বৃহস্পতিবার বেলা ১২টা ৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১০ পয়েন্টে উঠে।

এ সময়ে ডিএসইতে হাতবদল হয়েছে ১৮৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

লেনদেনে থাকা ২৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

এদিকে বেলা ১১টা ৪৮ পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৬২ পয়েন্টে উঠে।

এ সময়ে হাতবদল হয়েছে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।

লেনদেনে থাকা ১৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৬৪টি ও অপরিবর্তিত রয়েছে ২৪ টির।