২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন হাউজিং ২০% লভ্যাংশ দেবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 01:24 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে আবাসন খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ।

২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১১ মাসের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ১৬ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য রয়েছে ৬৭ টাকা ৬৭ পয়সা।

২৬ অক্টোবর ইস্টার্ন হাউজিংয়ের বার্ষিক সাধারণ সভা হবে । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর।