রেনেটার পর্ষদ সভা ২৪ সেপ্টেম্বর
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ সেপ্টেম্বর।
সভায় কোম্পানির গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া স্থগিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হবে।
রেনেটা লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৭৯ সালে।
