রেনাটার লভ্যাংশ বিতরণ শুরু
ওষুধ-রসায়ন খাতের প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড ২০১৪ সমাপনী হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ শুরু করেছে।
ছুটির দিন ছাড়া প্রতিদিন অফিস চলাকালীন সময়ে প্রতিষ্ঠানের কর্পোরেট অফিস মিল্ক ভিটা রোড, সেকশন-৭, মিরপুর থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
আর যারা লভ্যাংশ সংগ্রহ করতে ব্যর্থ হবেন, তাদের নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
সমাপ্ত হিসাব বছরে রেনেটা ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।
