আড়াই লাখ ডলারের যন্ত্রপাতি কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল নতুন যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিটি দুই লাখ ৮০ হাজার ডলারে (পাঁচ লাখ ৪৭ হাজার ইউরো) প্রিন্টিং মেশিন, স্ট্রিম এজার, ফায়ার হাইড্রেন্ট ও ফায়ার এলার্ম সিস্টেমস কিনবে।
বস্ত্রখাতের এ কোম্পানি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
