২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে রিলায়েন্স ওয়ান

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে থাকা কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দর সবচেয়ে বেশি কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 04:38 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

মঙ্গলবার দিন শেষে মিউচুয়াল ফান্ডটির দর কমেছে ৯ দশমিক ৭৬ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, সোমবার রিলায়েন্স ওয়ানের সমাপনী দর ছিল ৮ টাকা ২০ পয়সা, যা মঙ্গলবার লেনদেন শেষে ৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

দরপতনে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ (বাংলাদেশ)। এর দর কমেছে ৮ দশমিক ৯৩ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে মেঘনা লাইফ ইন্সুরেন্স (৭ দশমিক ০৫ শতাংশ), প্রগতি ইন্সুরেন্স (৫ দশমিক ৪৫ শতাংশ), আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌  (৫ দশমিক ৪৩ শতাংশ), কন্টিনেন্টাল ইন্সুরেন্স (৩ দশমিক ৯৩ শতাংশ), স্টান্ডার্ড ইন্সুরেন্স (৩ দশমিক ৬৮ শতাংশ), মাইডাস ফাইন্যান্স (৩ দশমিক ৫৯ শতাংশ), কে এন্ড কিউ (২ দশমিক ৯৪ শতাংশ) এবং সাফকো স্পিনিং মিলস (২ দশমিক ৫৪ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।