ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে এ্যাপেক্স ফুডস্
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে থাকা কোম্পানিগুলোর মধ্যে এ্যাপেক্স ফুডসের শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার এ্যাপেক্স ফুডসের সমাপনী দর ছিল ১৫৭ টাকা ১০ পয়সা, যা মঙ্গলবার দিন শেষে ১৭০ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।
এদিন দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। এই শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে এম্বি ফার্মাসিউটিক্যালস (৬ দশমিক ৯৩ শতাংশ), কেডিএস এক্সেসরিস্ (৬ দশমিক ৫২ শতাংশ), প্রাইম ইন্সুরেন্স (৬ দশমিক ১০ শতাংশ), ন্যাশনাল টিউব (৬ দশমিক ০৪ শতাংশ), নর্দান জুট মেনুফ্যাক্চারিং (৫ দশমিক ৯৮ শতাংশ), মেঘনা সিমেন্ট মিলস্ (৫ দশমিক ৮৫ শতাংশ), ফার্মা এইডস (৫ দশমিক ৮৩ শতাংশ) এবং এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট (৫ দশমিক ৭৫ শতাংশ) ।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
