সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৪৭৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ১১ দশমমিক ৮৯ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১১২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
এই বাজারে লেনদেন হয়েছে ২২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২২ দশমিক ০৪ শতাংশ কম।
সিএসইতে লেনদেনে থাকা ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪০ টির।
