হিসাব বছর পাল্টাচ্ছে বার্জার পেইন্টস
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টসের পরিচালনা পর্ষদ ক্যালেন্ডার বছর থেকে হিসাব বছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
বার্জার পেইন্টসের প্রধান কোম্পানি ইউকে পেইন্টস (ইন্ডিয়া), বার্জার পেইন্টস লিমিটেড ও সহযোগী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড নেলসন (বাংলাদেশ) এপ্রিল-মার্চ সময়কে নতুন হিসাব বছর ধরবে।
বার্জার পেইন্টস ও এর সহযোগী প্রতিষ্ঠান পরবর্তী আর্থিক প্রতিবেদন ১৫ মাসের (জানুয়ারি, ১৬- মার্চ, ১৭) হিসেবে দেবে।
কোম্পানিটির পরবর্তী এজিএম এপ্রিল-মার্চ হিসাব বছর অনুযায়ী হবে।
