দর বৃদ্ধির শীর্ষে এফএএস ফাইন্যান্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের।
রোববার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ।
বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সর্বশেষ লেনদেনের পার্থক্য বিবেচনায় কোম্পানিটির শেয়ারের এই দাম বেড়েছে।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট (৭ দশমিক ৫২ শতাংশ), ইউনিয়ন ক্যাপিটাল (৭ দশমিক ৪১ শতাংশ), বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি (৭ দশমিক ৩৭ শতাংশ), ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস (৫ দশমিক ৫৬ শতাংশ), রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৯৫ শতাংশ), ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস (৪ দশমিক ২৬ শতাংশ), আইএফআইসি ব্যাংক (৫ দশমিক ০৫ শতাংশ) এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস্ (৩ দশমিক ৮৩ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
