২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমিনি সি ফুডের ২৫০০০ শেয়ার ছেড়ে দিচ্ছেন এক পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুডের উদ্যোক্তা পরিচালক কাজী শহীদ আহমেদ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 06:37 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। কাজী শহীদ আহমেদের কাছে কোম্পানির মোট ৩ লাখ ৩৮ হাজার ২২০টি শেয়ার রয়েছে, যার মধ‌্যে ২৫ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি।

এই উদ্যোক্তা পরিচালক ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে এসব শেয়ার বিক্রি করতে পারবেন বলে ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে।