২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 06:00 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৭ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন ৪৮০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮.১১ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।

রোববার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৮৩ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয় ২৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ২৭.৭৭ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।