২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গল উইন্ডসরের ইজিএম ৩০ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের বিশেষ সাধারণ সভা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 04:06 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

ওই বিকেল ৫টায় বেঙ্গল মাল্টি মিডিয়া স্টুডিওতে ইজিএম হবে।

কোম্পানিটির দুই সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল পেট্রকেম ও সিনথেটিক টেক্সটাইলস লিমিটেডের একীভূতকরণের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতেই এই ইজিএম, যার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ অক্টোবর।

২৯ আগস্ট উচ্চ আদালত কোম্পানি দুটির একীভূতকরণের জন্য ইজিএম অনুষ্ঠানের অনুমতি দেয়।

এর আগে বেঙ্গল উইন্ডসর থার্মো প্লাস্টিকস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সহযোগী প্রতিষ্ঠান দুইটির একীভূতকরণের (Amalgamation) খসড়া অনুমোদন করা হয়।

বেঙ্গল উইন্ডসর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অনুমতিসাপেক্ষেই কোম্পানি দুটির একীভূতকরণের খসড়া অনুমোদন করে।