২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ইন্স‌্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 05:38 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ।

বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, বুধবার প্রাইম ইন্স‌্যুরেন্সের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৪.৩০ টাকা। বৃহস্পতিবার দিন শেষে তা দাঁড়িয়েছে ১৫.৫ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক ১ম মিউচু্য়াল ফান্ড। এ শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৪১ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে এ্যাপেক্স ফুডস লি: (৬ দশমিক ৮০ শতাংশ), এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লি: (৬ দশমিক ৪৯ শতাংশ), মোজাফফর হোসেন স্পিনিং মিলস্‌ লি: (৬ দশমিক ৪০ শতাংশ), মার্কেন্টাইল ইন্স‌্যুরেন্স কোম্পানি লি: (৬ দশমিক ৩০ শতাংশ), ইসলামী ইন্স‌্যুরেন্স বাংলাদেশ লি: (৫ দশমিক ৭০ শতাংশ), কর্নফুলি ইন্স‌্যুরেন্স কোম্পানি লি:  (৫ দশমিক ২১ শতাংশ) , মেঘনা সিমেন্ট মিলস্‌ লি: (৪ দশমিক ৭০ শতাংশ) এবং ডরিন পাওয়ার জেনারেশন অ‌্যান্ড সিস্টেম লিমিটেড (৪ দশমিক ২৯ শতাংশ) ।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।