বিডি থাইয়ের দর সমন্বয়
রেকর্ড ডেটের পর প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের শেয়ারে দর সমন্বয় হয়েছে।
এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
বুধবার কোম্পানিটির রেকর্ড ডেট ছিল। রেকর্ড ডেটের আগে শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ২৪ টাকা ১০ পয়সা। ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে আজ কোম্পানির সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা।
