২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে ন্যাশনাল টিউব

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ন্যাশনাল টিউব লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 05:29 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ দশমিক ১৩ শতাংশ।

সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, সোমবার ন্যাশনাল টিউবের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৪২.৫০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১২৯.৪০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ১৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে রহিম টেক্সটাইল মিলস লি: (৮ দশমিক ০০ শতাংশ), অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লি: (৭ দশমিক ৬৪ শতাংশ), রেনউইক যঞ্জেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লি: (৬ দশমিক ৯৪ শতাংশ), লিব্রা ইনফিউশন লি: (৬ দশমিক ৬৪ শতাংশ), আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লি: (৬ দশমিক ৫৬ শতাংশ), রহিমা ফুড করপোরেশন লি: (৬ দশমিক ৪৭ শতাংশ), এম্বি ফার্মাসিউটিক্যালস লি: (৬ দশমিক ৩৪ শতাংশ), এবং রগতি ইন্সুরেন্স লি: (৫ দশমিক ৯১ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।