২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মিউচ্যুয়াল ফান্ড স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন মিউচ্যুয়াল ফান্ডের রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে ইউনিট লেনদেন হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2016, 05:40 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়, মঙ্গল ও বুধবার স্পট মার্কেটে এই লেনদেন হবে।

ফান্ডগুলো হচ্ছে- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ও ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ফান্ডগুলোর রেকর্ড ডেট আগামী ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার। সেদিন ফান্ডগুলোর ইউনিট লেনদেন বন্ধ থাকবে।

এর অংশ হিসেবেই দুই দিন স্পট মার্কটে ইউনিট লেনদেন হবে।